Tuesday, 7 January 2020

ফিনল্যান্ড ও তার প্রধানমন্ত্রী



ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী আবারো একবার খবরের শিরোনামে উঠে এল। গতবছর ডিসেম্বর মাসে সবার মুখে নামটি উঠে এসেছিল। কারন তিনি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন, শুধু তাই নয় তিনি হলেন বর্তমানে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ।তাই পৃথিবীর অনেক দেশের মানুষের কাছে তিনি এখন অনুপ্রেরণা।


তিনি সম্প্রতি আরও একবার খবরের শিরোনামে উঠে এসেছে, কারন তিনি ফিনল্যান্ডে সপ্তাহে কাজের দিন কমিয়ে মাত্র চারদিন করেছেন। যুক্তি হিসেবে তিনি দেখিয়েছেন যে মানুষ তার পরিবারের জন্য আরও বেশি সময় ডিসার্ব করে। তিনি আরও বলেছেন যে মানুষকে তার শখ, ভালোবাসা ইত্যাদির জন্য আরও সময় দেওয়া উচিত।


অনেকেই মনে করেন কাজের সময় কমিয়ে আরো বেশি উৎপাদন বাড়ানো সম্ভব,তাই সেদেশের প্রধানমন্ত্রী কোয়ান্টিটির পরিবর্তে কোয়ালিটির ওপর গুরুত্ব দিয়েছেন। তবে এগুলো কতটা যুক্তিযুক্ত তার পুঙ্খানুপুঙ্খ বিবেচনা প্রয়োজন। তবে এখন প্রশ্ন পৃথিবীর অন্য কোনো দেশে এইরকম আইন প্রণয়ন করার উৎসাহ দেখা যায় কিনা??