Tuesday, 7 January 2020

ফিনল্যান্ড ও তার প্রধানমন্ত্রী



ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী আবারো একবার খবরের শিরোনামে উঠে এল। গতবছর ডিসেম্বর মাসে সবার মুখে নামটি উঠে এসেছিল। কারন তিনি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন, শুধু তাই নয় তিনি হলেন বর্তমানে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ।তাই পৃথিবীর অনেক দেশের মানুষের কাছে তিনি এখন অনুপ্রেরণা।


তিনি সম্প্রতি আরও একবার খবরের শিরোনামে উঠে এসেছে, কারন তিনি ফিনল্যান্ডে সপ্তাহে কাজের দিন কমিয়ে মাত্র চারদিন করেছেন। যুক্তি হিসেবে তিনি দেখিয়েছেন যে মানুষ তার পরিবারের জন্য আরও বেশি সময় ডিসার্ব করে। তিনি আরও বলেছেন যে মানুষকে তার শখ, ভালোবাসা ইত্যাদির জন্য আরও সময় দেওয়া উচিত।


অনেকেই মনে করেন কাজের সময় কমিয়ে আরো বেশি উৎপাদন বাড়ানো সম্ভব,তাই সেদেশের প্রধানমন্ত্রী কোয়ান্টিটির পরিবর্তে কোয়ালিটির ওপর গুরুত্ব দিয়েছেন। তবে এগুলো কতটা যুক্তিযুক্ত তার পুঙ্খানুপুঙ্খ বিবেচনা প্রয়োজন। তবে এখন প্রশ্ন পৃথিবীর অন্য কোনো দেশে এইরকম আইন প্রণয়ন করার উৎসাহ দেখা যায় কিনা??

Monday, 9 September 2019

আন্ততর্জাতিক সন্ত্রাসবাদী মাসুদ আজাহার

সারা পৃথিবীতে যত বিখ্যাত সন্ত্রাসবাদী আছে মাসুদ আজাহার হল তাদের মধ্যে অন‍্যতম।তবে মাসুদ আজাহারের পৃথিবীব‍্যাপী বিচরণ নেই।সে অধিকাংশ সময় পাকিস্তানের মধ্যে থেকেই তার কাজকর্ম সম্পাদক করে থাকে।সে তার অধিকাংশ জঙ্গি মূলক কাজকর্ম ভারতের বিরুদ্ধে করেছে ও অত‍্যন্ত গোপনীয়তা বজায় রেখে কাজ করছে।অনেকের মতে পাকিস্তান সরকার তাকে আশ্রয় দিয়ে রেখেছে।

            মাসুদ আজাহার হল পাকিস্তানের অভ‍্যন্তরে লালিত পালিত এক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এর প্রতিষ্ঠাতা ও নেতা।যাকে ১লা মে ২০১৯ তারিখে সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ অংশ নিরাপত্তা পরিষদ দ্বারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হয়েছে।অনেকেই এটাকে ভারতের কূটনৈতিক জয় বলে মনে করেন।কারণ ভারতের তৎপরতা তাকে আন্তর্জাতিক লিষ্টে নাম তোলাতে সাহায্য করেছে।

             মাসুদ আজাহারের জন্ম ১০ই জুলাই ১৯৬৮ আবার অনেকের মতে ৭ই আগষ্ট ১৯৬৮।বাবা মায়ের এগারো জন সন্তানের মধ্যে মাসুদ ছিলেন তৃতীয় সন্তান(পাঁচ জন ভাই ছয়জন বোন)। বাবা ছিলেন সরকারি স্কুলের প্রধান শিক্ষক।তার প্রথাগত শিক্ষা ক্লাস এইটে বন্ধ হয়ে যায়।

                ১৯৯৪ সালে ভারতে ফেক পরিচয়পত্র সমেত শ্রীনগরে গ্রেফতার হয় মাসুদ আজাহার।১৯৯৫ সময় সালে ছয়জন বিদেশী টুরিস্টকে অপহরণ করা হয় ততকালীন জম্মু কাশ্মীর অঞ্চলে এবং তারা তাদের মুক্তির বিনিময়ে মাসুদ আজাহারের মুক্তি দাবী করে।ফলে মাসুদ ভারতীয় পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে যায়।

              মাসুদ আজাহার বহু জঙ্গি আক্রমণের সঙ্গে যুক্ত রয়েছে বলে অভিযোগ ওঠে। যেমন- ২০০১ সালে ভারতের পার্লামেন্ট আক্রমণ, ২০০৮ সালে মুম্বাই হামলা, ২০১৬ সালে পাঠানকোটে জঙ্গি আক্রমণ,২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি আক্রমণ।



              প্রসঙ্গগত উল্লেখ্য যে পুলওয়ামায় জঙ্গি আক্রমণের পর আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হয় এবং পাকিস্তান সরকার তাকে গ্রেফতার করে ।কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে যে পাকিস্তান সরকার তাকে গোপনে ছেড়ে দিয়েছে ভারতের কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য।কারণ ভারত কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর পাকিস্তান নানা কূটনৈতিক পরিকল্পনা করেও এখনো সফল হতে পারে নি।
এখন দেখার বিষয় সত্যিই যদি পাকিস্তান সরকারের কাশ্মীরে গণ্ডগোল পাকানোর পরিকল্পনা থাকে তাহলে ভারত সরকার কিভাবে তার প্রতিরোধ করে!

নির্ভিক সাংবাদিক রাবিশ কুমার

সমকালীন ভারতীয় সংবাদ মাধ্যমের অধিকাংশ যে কারোও নির্দেশে পরিচালিত হচ্ছে এ কথা প্রায়ই শোনা যাচ্ছে ভারতীয়দের একাংশের মুখে। অধিকাংশ সাংবাদিক যেখানে কারো দ্বারা প্রত‍্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়ে কিংবা ভয়ে ভিত হয়ে সঠিক সংবাদ পরিবেশ করতে পারছে না কিংবা করছে না।সেখানে রাজীব কুমার একটি দৃষ্টান্ত স্থাপন করল ভারতীয় ইতিহাসে।

               রাবিশ কুমার এন ডি টিভি সংবাদ চ‍্যানেলের একজন বিশিষ্ট সাংবাদিক যিনি সম্প্রতি ভারতীয়দের কাছে অতি পরিচিত হয়ে উঠেছে।শুধু তাই নয় বর্তমানে জুনিয়র সাংবাদিকদের কাছেও একজন আদর্শ সাংবাদিক হয়ে উঠেছে।আর এই সব হয়ে উঠার একমাত্র কারণ Ramon Magsaysay পুরস্কার জেতা।এই পুরস্কারকে এশিয়ার নোবেল বলা হয়ে থাকে।রাবিশ কুমার তার সাংবাদিক জীবনের অবদানের জন্য এই পুরস্কার জিতল।